আসসালামু আলাইকুম। গলাচিপা সরকারি কলেজটি অত্র উপজেলার শ্রেষ্ঠ ও প্রাচীন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। আমি অত্র কলেজের সাবেক ছাত্র এবং বর্তমানে অধ্যক্ষ হিসেবে এর ঐতিহ্য ও গৌরবের সাথে সংশ্লিষ্ট থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। ১৯৬৯ সালের ১ জুলাই স্থানীয় সুধীবৃন্দের উদ্যোগে কলেজটি প্রতিষ্ঠিত হয়। প্রায় ৯ একর অখণ্ড জমির প্রতিষ্ঠিত কলেজটিতে বর্তমানে ৩০০০ এর অধিক শিক্ষার্থী এবং ৬৬ জন শিক্ষক-কর্মচারীর পদ রয়েছে। এইচএসসি সাধারণ, এইচএসসি (বিএমটি), স্নাতক (পাস) কোর্স এবং বাউবি’র শিক্ষাক্রম চালু রয়েছে। অত্র এলাকার ...